Logo Logo

নীলফামারীর বীর মুক্তিযোদ্ধা দীনবন্ধু রায় আর নেই


Splash Image

নীলফামারী সদর উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা দীনবন্ধু রায় আর নেই। শনিবার (২ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধা সদর উপজেলার রামনগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ছিলেন। রবিবার (৩ মে) সকাল ১১টায় তার নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক সমাধিতে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

শেষকৃত্যানুষ্ঠানের পূর্বে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত এই বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানায়। প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বীর মুক্তিযোদ্ধা দীনবন্ধু রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নীলফামারী জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যবৃন্দ। এক শোক বার্তায় তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে আমরা একজন সাহসী সহযোদ্ধাকে হারালাম।

এছাড়া নীলফামারীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...