Logo Logo

হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু


Splash Image

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের লক্ষণ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা এক দিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে ১৫ জন হামের উপসর্গ নিয়ে এবং ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।


বিজ্ঞাপন


সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন ও সর্বশেষ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুরু করে গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ জন শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

একই সময়ে সারা দেশে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে। এছাড়া হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪১ হাজার ৭৯৩ জন শিশু।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬১ জন শিশু প্রাণ হারিয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...