বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) রাতে জেলা সদরের চর সোনাকুড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর থানাধীন চর সোনাকুড় এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। অভিযান চলাকালে ওই এলাকার ‘হুসাইন স্টোর’ নামক মুদি দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে শফিকুল শিকদারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০১ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় গ্রামের মো. নান্না শিকদারের ছেলে। তার মায়ের নাম রীনা বেগম।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...