Logo Logo

ফরিদপুরে ‘রক্তভর্তি ইনজেকশন’ দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক


Splash Image

ফরিদপুর শহরে রক্তভর্তি ইনজেকশন দেখিয়ে পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই চেষ্টার অভিযোগে তুফান (১৯) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।


বিজ্ঞাপন


শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে শহরের আলীপুর ব্রিজ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তুফান আলীপুর ব্রিজ এলাকায় সাধারণ পথচারীদের গতিরোধ করে নিজের কাছে থাকা রক্তভর্তি ইনজেকশন সিরিঞ্জ দেখাত। সিরিঞ্জ দিয়ে পুশ করার ভয় দেখিয়ে সে পথচারীদের সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করছিল। তার অস্বাভাবিক আচরণ দেখে আশপাশের মানুষের সন্দেহ হলে তারা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে।

ভুক্তভোগীদের অভিযোগ, এই অদ্ভুত ও ভয়ংকর কৌশলে সে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই করে আসছিল। গতকাল (শুক্রবার) একই এলাকায় সাংবাদিক শ্রাবণ হাসানের কাছ থেকেও সে একইভাবে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়।

আটকের পর স্থানীয় জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই অভিনব ছিনতাই চেষ্টার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...