বিজ্ঞাপন
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) গভীর রাতে জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাদুকাটা নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম লিমন মিয়া (৪০)। তিনি আব্দুল লতিফ সরকারের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাদুকাটা নদী থেকে প্রতি বছর সরকার বিপুল রাজস্ব আয় করলেও সম্প্রতি সেখানে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে নদীর পাড় কাটা ও বালু উত্তোলনের অভিযোগ ব্যাপকভাবে বেড়ে যায়। এতে নদীতীরবর্তী বসতভিটা ও জমি হুমকির মুখে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় নদীতে অবৈধ পাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে যান।
অভিযান চলাকালে ড্রেজার সংশ্লিষ্ট ব্যক্তি ও শ্রমিকরা উত্তেজিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হয়, এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “রাতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা হামলার শিকার হন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...