Logo Logo

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম


Splash Image

রাজধানীতে মাত্র একদিন বৃষ্টির বিরতিতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও আজ স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।


বিজ্ঞাপন


বুধবার (১৩ মে) সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল মাত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ শুধু ঢাকাতেই নয়, দেশের আরও ৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট।

পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৭ মিনিটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...