বিজ্ঞাপন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনে ৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে উপজেলার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ,পরিচ্ছন্ন ও বাসযোগ্য মনোহরদী গড়ে তোলা সম্ভব হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...