Logo Logo

বরগুনা জেলা প্রশাসকের উদ্যোগে ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের জন্য 'ছায়া-পরশ’ নির্মাণ।


Splash Image

সফিকুল ইসলাম রাসেল, বরগুনাঃ বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসা ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে ‘ছায়া-পরশ’ নামের অপেক্ষমাণ কক্ষ।


বিজ্ঞাপন


এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা জিলা স্কুলে ‘ছায়া-পরশ’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রকল্পটির বাস্তবায়নে উদ্যোগী হন সদ্য বিদায়ী ইউএনও শাহ আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের জন্য সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও অভিভাবকবান্ধব হবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্যই ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, ‘ছায়া-পরশ’ অভিভাবকদের জন্য এক টুকরো স্বস্তির ঠিকানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...