Logo Logo

পিছিয়ে গেল মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, নতুন তারিখ ২৯-৩০ জানুয়ারি


Splash Image

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৭ (শুক্রবার ও শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রোগ্রামগুলো হলো—ওশানোগ্রাফিতে বিএসসি (অনার্স), নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (অনার্স), পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকসে বিবিএ, মেরিটাইম ল-তে এলএলবি (অনার্স) এবং ফিশারিজে বিএসসি (অনার্স)।

ভর্তির আবেদন শুরুর ও শেষ তারিখ, আবেদনের যোগ্যতা, আসনসংখ্যা এবং ভর্তি পরীক্ষার অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে এসব তথ্য জানানো হবে।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২৩ হাজার ১৩৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে ১১৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত শিক্ষাবর্ষে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...