Logo Logo

নীলফামারীতে তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা


Splash Image

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর প্রয়োগের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে নীলফামারী সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বুধবার (১৩ মে) সকালে কলেজের হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর উদ্যোগে আয়োজিত এক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় তারা এই প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য প্রাপ্তির আবেদনের ‘ক’ ফরম পূরণের নিয়মাবলি হাতে-কলমে শেখানো হয়। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীদের মাঝে টিআইবি’র তথ্য অধিকার বিষয়ক বিশেষ তথ্যপত্রও বিতরণ করা হয়।

‘দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক মূল আলোচনায় বক্তব্য রাখেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু এবং সনাক সভাপতি মো. আকতারুল আলম। বক্তারা বলেন, তথ্য জানাই দুর্নীতির বিরুদ্ধে বড় হাতিয়ার। তরুণ প্রজন্ম যদি তথ্য প্রাপ্তির আইনগত অধিকার সম্পর্কে সচেতন হয়, তবে সমাজ থেকে দুর্নীতি দূর করা অনেক সহজ হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সনাক সভাপতি মো. আকতারুল আলম উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক—উভয় পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে তরুণদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের নার্সিং ইন্সট্রাক্টর-ইন-চার্জ মোছা. নাজমা খাতুন। আলোচনা সভা শেষে একটি প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...