বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত মাহফুজ ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজের ওপর এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করার পর তার নির্দেশনায় দ্রুত অভিযান শুরু হয়।
পরবর্তীতে এএসআই মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে ওই ব্রিজে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় মাহফুজ আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী দলে এএসআই মো. গোলাম কিবরিয়ার সাথে কনস্টেবল মো. শরীফ এবং কনস্টেবল পারভেজ মোশারফ যুক্ত ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জামালগঞ্জ থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় মাদক নির্মূলে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অপরাধ প্রবণতা হ্রাসে ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...