Logo Logo

তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ


Splash Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)।


বিজ্ঞাপন


সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সদস্যরা সীমান্ত পরিচ্ছন্ন রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করেন।

আটককৃত যুবকের নাম মো. সাগর (২০), তিনি তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৫ মে) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে একটি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারত থেকে মোটরসাইকেলযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক। বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

অভিযানকালে আটককৃত যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ টাকা এবং হেলমেটের মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৬৮ হাজার টাকা।

আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্ত টহল আরও জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...