বিজ্ঞাপন
রোববার (১৭ মে) সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর যে অগ্রিম কর আরোপ করা হয়েছে, তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে অথবা যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করতে হবে। মোটরসাইকেল কোনো বিলাসী পণ্য নয়, বরং এটি সাধারণ ও মধ্যবিত্ত মানুষের অতি প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য একটি পরিবহন। বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে এই খাতকে জনবান্ধব ও বাস্তবসম্মত রাখার জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তাঁরা। বিশেষ করে নারী বাইকারদের নিরাপদ ও স্বাধীন চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে এই অতিরিক্ত করের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
মানববন্ধন চলাকালে বাইকাররা তাঁদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন। প্লাকার্ডগুলোতে—'বাইক চলাচলের প্রয়োজনীয় বাহন, অতিরিক্ত চাপ নয়, ন্যায্য সমাধান চাই', 'বাইক মানে বিলাসিতা নয়, প্রতিদিনের প্রয়োজন, কর্মঘণ্টা বাঁচিয়ে দেশকে রাখে গতিশীল', 'গণপরিবহনের দুর্ভোগে বাইক ভরসা, বাইকে বাড়তি কর মানে শহরের জীবনে বাড়তি কষ্ট', 'শহরের যানজট আর গণপরিবহনের সীমাবদ্ধতাই বাইক অনেকের সমাধান, সমাধানের উপর বাড়তি কর নয়', 'নিরাপদ সড়ক ও ন্যায্যনীতি- বাইকারদের অধিকার' এবং 'বাইক থামলে শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি, কমে যায় কর্মঘণ্টা'—ইত্যাদি যৌক্তিক দাবি ও স্লোগান ফুটিয়ে তোলা হয়।
উক্ত প্রতিবাদী ও শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুল ইসলাম, কাজী মহিউদ্দিন, মোহাম্মদ মামুন, নাসির উদ্দিন, মোহাম্মদ ইমরানসহ স্থানীয় দুই শতাধিক সাধারণ মোটরবাইক আরোহী ও চালক।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...