Logo Logo

গোপালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১৭ মে) দুপুর ২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোপালগঞ্জ সদর থানাধীন ঘোড়াদাইড় এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ওই এলাকার বাসিন্দা তাপস টিকাদারের (৪০) নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে অবৈধভাবে মজুত রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম তাপস টিকাদার (৪০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের বাসিন্দা মৃত মুকুন্দ টিকাদার এবং বেশকা টিকাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নবী নেওয়াজ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে তাদের এই নিয়মিত চিরুনি অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...