Logo Logo

সিলেটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : সিসিক প্রশাসক


Splash Image

সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এই পেশায় যারা নিয়োজিত আছেন, তারা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দক্ষিণ সুরমা সিলেট নগরীর এক অবিচ্ছেদ্য অংশ। এখানকার সাংবাদিকরা শুধু নিজ অঞ্চলেরই নয়, বরং গোটা সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছেন।


বিজ্ঞাপন


গত ১৭ মে বিকেলে নগরের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের ২০২৬-২৮ মেয়াদের কমিটির অভিষেক ও আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার সাংবাদিকতার ইতিহাস অত্যন্ত সু-প্রাচীন এবং এই অঞ্চলের সাংবাদিকরা একসময় জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানেও এখানে অনেক সম্ভাবনাময় সাংবাদিক রয়েছেন। দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার সুরমা নদীর দুই তীরকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। এর বাইরেও নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে, যা সফল হলে সামগ্রিক নগর উন্নয়নের পাশাপাশি দক্ষিণ সুরমাবাসী বিশেষভাবে উপকৃত হবেন।

অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ, এমসি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউনুছ মিয়া, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সায়েম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম সুমন এবং লন্ডন বিএনপি নেতা রুমেল আহমদ।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও কবি মাসুদা সিদ্দিকা রুহির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান ও বিশিষ্ট সাহিত্যিক সেলিম আউয়াল, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতার রশিদ চৌধুরী এবং নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আছাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিমজা সভাপতি দিপু সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা আল ইসলাহ’র সভাপতি জয়নাল আবেদীন, নাট্যাভিনেতা শাহেদ মোশারফ কটাই মিয়া, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, বিশিষ্ট সমাজসেবী আতিকুর রহমান ও নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেল, অর্থ সম্পাদক পাবেল আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বক্কর তালুকদার, নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম ও এমদাদুর রহমান চৌধুরী জিয়া এবং সাধারণ সদস্য হাবিবা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত এই কার্যকরী কমিটিকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল হক অ্যাডভোকেট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...