বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার ছবি সাতক্ষীরা জজকোর্টের একজন কর্মরত আইনজীবী ছিলেন। তিনি রাজারবাগান এলাকার বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী।
নিহতের ভগ্নিপতি অ্যাডভোকেট ফাহিমুল হক জানান, রাত ৮টার দিকে কামরুন নাহার ছবি নিজের বাড়ির সামনের আম বাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের শিকার ওই আইনজীবীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। একজন পেশাজীবীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় আইনজীবী মহল এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...