বিজ্ঞাপন
এ উপলক্ষে বুধবার (২০ মে) গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলার ৬০ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃত জেলেদের মাঝে এই ধরনের টেকসই সহায়তা বিতরণ করা হলে তারা সরাসরি অর্থনৈতিকভাবে উপকৃত হবেন এবং দ্রুত স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। একই সাথে তিনি জনকল্যাণমূলক কাজের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, তাঁর প্রতিষ্ঠিত হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার জন্য কোনো ধরনের ফি বা অর্থ গ্রহণ করা হয় না।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি প্রধান অতিথির বক্তব্যকে দিকনির্দেশনামূলক ও সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, সরকারের এ ধরনের ইতিবাচক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মোঃ খলিলুজ্জামান বলেন, মেহনতি মৎস্যজীবী মানুষের জীবনমান উন্নয়নে এই প্রকল্প একটি আশীর্বাদস্বরূপ।
এছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সহায়তার যথাযথ ব্যবহারের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবীরা মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের একটি স্থায়ী সুযোগ পাবেন, যা তাঁদের পরিবারকে স্বস্তি দেবে।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত উপকারভোগী ৬০ জন মৎস্যজীবীর হাতে বকনা বাছুর তুলে দেন এবং এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...