বিজ্ঞাপন
আজ শনিবার (২৩ মে) সকাল ১১টায় গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. কে. এম বাবর তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই হয়তো সরাসরি রাজনীতি করে না, কিন্তু দেশের কোথায় কী ঘটছে—সেসব ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। কারণ, বিশ্বের যত বড় বড় অর্জন এসেছে, তার সবই এসেছে মেধাবী রাজনীতিবিদদের হাত ধরে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে এই শিক্ষার্থীরাই রাজনীতিবিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দিয়েছে। দেশের যেকোনো ক্রান্তিকালে রাষ্ট্রের প্রয়োজনে পড়ালেখার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীরা সবসময় পাশে এসে দাঁড়িয়েছে।
গোপালগঞ্জকে একটি উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, এই জেলা নিয়ে তোমাদের ভাবতে হবে। আমরা যদি সবাই মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি গোপালগঞ্জের জন্য কাজ করি, তবে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার মূল কারিগর হবে।
গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শেখ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর সুনির্মল মজুমদার। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে প্রমিত সাহা, রুবাইনা রুবাত সাফা ও জুবায়ের জামানসহ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...