বিজ্ঞাপন
আজ শনিবার (২৩ মে) সকাল ১১টায় কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে. এম বাবর।
গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শেখ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর সুনির্মল মজুমদার। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রমিত সাহা, রুবাইনা রুবাত সাফা ও জুবায়ের জামান প্রমুখ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া কৃতি ১৩০ জন শিক্ষার্থীর হাতে গৌরবময় সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর পাশাপাশি একই অনুষ্ঠান থেকে কলেজের বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ও প্রতিযোগীদের মাঝে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...