Logo Logo

ফুলগাজীতে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. ইয়াছিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৩ মে) রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াছিন ওই গ্রামেরই বাসিন্দা। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী নারীর সাথে অভিযুক্ত ইয়াছিনের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে এবং ইয়াছিন তাকে বিয়ের প্রস্তাব দেন। সেই সূত্র ধরে গত শুক্রবার ওই নারী ঢাকা থেকে বাসযোগে ফেনীর মহিপালে আসেন। পরে ইয়াছিনের নির্দেশনা অনুযায়ী তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে ফুলগাজীর কিশমতাদী বাজারে পৌঁছালে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে যান।

সেখানে যাওয়ার পর ভুক্তভোগী নারী জানতে পারেন যে ইয়াছিন বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই নারী তাৎক্ষণিকভাবে সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ইয়াছিনকে গাড়ির ব্যবস্থা করে দিতে বলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইয়াছিন ওই নারীকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাত ২টার দিকে আমজাদহাট এলাকার সরকার ব্রিকফিল্ডের পাশে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনা ঘটানোর পর ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত ইয়াছিন। পরবর্তীতে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় উদ্ধার হয়ে ভুক্তভোগী নারী ফুলগাজী থানায় হাজির হয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...