Logo Logo

নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, মেধা তালিকায় ৩৪ জন


Splash Image

নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৪ মে) নীলফামারী জেলা পুলিশ লাইন্সে এই ফলাফল প্রকাশ করা হয়।

অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় সব প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ৩৪ জন প্রার্থী মেধাতালিকায় স্থান লাভ করেছেন।

জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা এবং সর্বশেষ মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে হয়। সব কটি ধাপে যোগ্যতার প্রমাণ দিয়ে প্রার্থীরা এই মেধা তালিকায় জায়গা করে নেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থী ও তাঁদের অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ লাইন্স এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এই সময় চূড়ান্তভাবে নির্বাচিতদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচিত তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনে সততা, মানবিকতা ও উচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার উদাত্ত আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...