Logo Logo

গোপালগঞ্জে নকরীরচর মেফতাউল উলুম মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকরীরচর মেফতাউল উলুম মাদ্রাসার “মমতাজ আব্দুল আলী খান” নামে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৬ মে) বিকাল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং এস এম জিলানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত ভবনটি এলাকার ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে শিক্ষার্থীরা আরও সুন্দর, মনোরম ও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

তারা আরও বলেন, একটি জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...