Logo Logo

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু


Splash Image

ফাইল ছবি।

সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০টি শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামজনিত কারণে ১ জন এবং হামের তীব্র উপসর্গ নিয়ে বাকি ৯ জন মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

মূলত গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত দুই মাসে (১৫ মার্চ থেকে ২৬ মে) সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৫৫৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামের কারণে মৃত্যু হয়েছে ৮৮ জন শিশুর। অন্যদিকে, হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে আরও ৪৬৭ জন শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উল্লেখিত এই দুই মাসে দেশজুড়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন রোগী। এছাড়া একই সময়ে হামের বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসেছেন ৬৬ হাজার ২৩ জন।

বিভাগীয় তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত দুই মাসে এই ঢাকা বিভাগেই হাম ও এর উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ২২৯ জনে, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...