ছবি : হাম ভাইরাস
বিজ্ঞাপন
হাসপাতালসূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার(১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় শিশুসহ বিভিন্ন বয়সী ৩৩ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৭৪ জন। এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২০৫ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ১৭ জন এবং টুঙ্গিপাড়ায় ০২ জন কোটালীপাড়ায় ১০ জন ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৪ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...