বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে এই কর্মসূচির সূচনা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি ও সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় প্রশাসন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি জানান, এডিস মশার বংশবিস্তার রোধে হাসপাতাল ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...