বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক কারবারি হাফিজুর রহমান বাঁধনের বাসা থেকে তার দুই সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে মাদকদ্রব্যসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান সদর উপজেলার মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদক সম্রাট হিসেবে পরিচিত হাফিজুর রহমান বাঁধনের সহযোগী। তারা বাঁধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও বিদেশি মদ সংগ্রহ করে অধিক দামে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পলাতক মাদক কারবারি মো. হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...