বিজ্ঞাপন
আজ বুধবার (১০ জুন) সকালের দিকে কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কচুকাটা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) এবং পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু ইসলাম (৩০) নামের অপর এক যুবক আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ইউপি সূত্রে জানা যায়, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ লক্ষ্যে পুকুরে একটি সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত জালাল, মুজিবুর ও মিঠু বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই জালাল ও মুজিবুরের মৃত্যু হয়।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ এই মর্মান্তিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই সাথে দুইজনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...