বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৪৭ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৮২ হাজার ২৯ জন।
প্রতিবেদনে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ১১০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে হাম সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...