বিজ্ঞাপন
ওবুধবার (১০ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিমানবন্দর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত শওকত হোসেন হাওলাদার বিমানবন্দর থানাধীন ডেফুলিয়া কুদঘাটা এলাকার মৃত আজিজ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেফুলিয়া এলাকায় মাদক কেনাবেচার গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শওকত হোসেনকে আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর (এয়ারপোর্ট) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...