বিজ্ঞাপন
রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের নীলফামারী সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন-পরবর্তী সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। এ সময় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির এবং কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন।
বক্তারা বলেন, চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। ভালো দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা বাধ্য হয়ে আলু হিমাগারে সংরক্ষণ করছেন। কিন্তু বাজার পরিস্থিতিকে পুঁজি করে হিমাগার মালিকরা ভাড়া বৃদ্ধি করেছেন। বর্তমানে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া প্রায় ৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক ও কৃষকদের জন্য ক্ষতিকর বলে দাবি করেন তারা।
তাদের অভিযোগ, ৬৫ কেজি ওজনের প্রতি বস্তা আলু সংরক্ষণের জন্য ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। অথচ হিমাগারে আলু সংরক্ষণে প্রকৃত ব্যয় কেজি প্রতি ৩ থেকে ৫ টাকার মধ্যে সীমাবদ্ধ।
আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির নীলফামারী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বলেন, ‘কৃষকদের ওপর এক ধরনের অত্যাচার চালানো হচ্ছে। আলুর দাম এমনিতেই কম, তার ওপর আমরা সিন্ডিকেটের কবলে পড়েছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা চাই দেশের সব হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণ করা হোক।’
জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় বর্তমানে আলু সংরক্ষণের জন্য ১১টি হিমাগার রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...