বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, “সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়ে সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই কি তাঁর অপরাধ? কেন ডিসি সারওয়ার আলমকে বদলি করা হলো?”
স্থানীয়দের একাংশের অভিযোগ, যারা এই দক্ষ কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছেন, তারা মূলত উন্নয়ন, নতুনত্ব এবং জনমুখী প্রশাসনের বিরোধী। তাদের মতে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত সিলেটবাসীর প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদও জানিয়েছেন।
সাধারণ মানুষের ভাষ্য, সারওয়ার আলমকে তারা প্রথম দেখেছিলেন আলোচিত ভ্রাম্যমাণ আদালতের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে। পরবর্তীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা, সাহসী সিদ্ধান্ত এবং জনবান্ধব কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলে।
জনগণের মতে, প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিনি সিলেটের মানুষের আস্থা অর্জন করেছিলেন। এমন একজন দক্ষ ও জনপ্রিয় প্রশাসককে সিলেট থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
তবে জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...