বিজ্ঞাপন
রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার আরশিনগর ইউনিয়নের মৃধা কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আজিজ বেপারী বরিশাল জেলার কাউনিয়া থানার ৭ নম্বর পলাশপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজেল ইসলাম খানের নেতৃত্বে একটি দল আরশিনগর ইউনিয়নের মৃধা কান্দি এলাকায় চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। এ সময় মুজা হাওলাদারের বাড়ির সামনের পাকা সড়কে আজিজ বেপারীর চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে সাদা স্কচটেপ দিয়ে পেঁচানো এবং সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সখিপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...