Logo Logo

বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার


Splash Image

ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।


বিজ্ঞাপন


র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ২১ জুন (রোববার) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বোয়ালমারী থানার ডোবরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা দুটি পৃথক ডাকাতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। এর মধ্যে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া মামলা নং-৭২-এ দণ্ডবিধির ৩৯৯ ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই বছরের ৯ এপ্রিল দায়ের হওয়া মামলা নং-০৮-এ একই ধারায় তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১০ বছরের কারাদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।

র‌্যাব জানায়, সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...