Logo Logo

নীলফামারীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত


Splash Image

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬জুন)জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


উদ্বোধন শেষে একটি মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার এবং সমাজ থেকে এই ব্যাধি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...