Logo Logo

নীলফামারীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষ রোপণ ও আলোচনা সভা


Splash Image

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধিতে নীলফামারীর কিশোরগঞ্জে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।


বিজ্ঞাপন


সারা দেশের প্রায় ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী পানিয়াল পুকুর মডেল স্কুল অ্যান্ড কলেজে এই সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়।

গতকাল রোববার (২৮ জুন) বিকেলে পানিয়াল পুকুর মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে লেইস প্রকল্পের অধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণের এই আয়োজন শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের এক নতুন অঙ্গীকার সৃষ্টি করে।

কর্মসূচি চলাকালীন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে প্রতিষ্ঠান চত্বরের বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। তাঁরা উল্লেখ করেন, জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটি গাছ) ধারণাকে সামনে রেখেই এই প্রশংসনীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পানিয়াল পুকুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...