Logo Logo

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই সুপার


Splash Image

গোপালগঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ একাধিক মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনায় জেলার বিভিন্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ জুলাই) তিনি এসব মামলার তদন্ত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তাধীন ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং সার্বিক অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে পুলিশ সুপার সংশ্লিষ্ট ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি মামলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে তদন্তকারী কর্মকর্তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন পিবিআই পুলিশ সুপার। তিনি বলেন, তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের বিষয়েও গুরুত্বারোপ করেন।

পিবিআই জানায়, আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...