বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় এই আয়োজনের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোভন সরকার।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশব্যাপী তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা এবং শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, গোপালগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...