বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া এলাকায় ইয়াছিন মোল্লার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লা চন্দ্রদিঘলিয়া এলাকার শের আলী মোল্লার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...