Logo Logo

আলহাজ্ব আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ নিষ্পত্তি


Splash Image

সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যকার অভ্যন্তরীণ বিরোধ ও বিরাজমান সমস্যার সফল সমাধান হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে ‘বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ’-এর এক জরুরি সভায় এই নিষ্পত্তি ঘটে।

খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদারকে বহিষ্কার করায় ইউনিয়নে তীব্র অসন্তোষ ও বিরোধের সৃষ্টি হয়েছিল। সভায় বিস্তারিত আলোচনা শেষে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও সমাধান কমিটি গঠন করা হয়। একই সাথে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করে তাঁদের মিলিয়ে দেওয়া হয় এবং সেক্রেটারির হাতে ইউনিয়নের কার্যালয়ের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ বলেন, "শ্রমিক ও মালিকদের মধ্যকার ঐক্যই আমাদের মূল চালিকাশক্তি। ক্ষমতার অপব্যবহার করে সংগঠনে বিশৃঙ্খলা তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। আমরা আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছি। আশা করি, এখন থেকে সব নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করবেন।"

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু। সভায় জেলা বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাতক্ষীরার ৫টি শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমাদ রনজু, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার, এবং মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...