বিজ্ঞাপন
আজ ১১ জুলাই, শনিবার সকাল ৯:৩০ মিনিটে সাতক্ষীরা সদর সংগীতা হলের পাশে অবস্থিত হোটেল টাইগার প্লাসের হল রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ভাড়ার টাকায় ঢাকায় নিজের ফ্ল্যাট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সেমিনারে প্রায় ১০০ জন সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্বজিৎ রায় এবং পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন তরুন কুমার আইচ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা খাতুন, মনিরুল ইসলাম বাবু এবং উন্নয়ন কর্মী রেহেনা পারভীন ও সালমা সুলতানা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের আবাসন সংকট দূর করতে এবং ঢাকায় একটি নিজস্ব ফ্ল্যাটের স্বপ্ন পূরণে 'স্বপ্ন শহর প্রোপার্টিজ' বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। ভাড়ার টাকায় কীভাবে ঢাকায় নিজের স্থায়ী ঠিকানা গড়ে তোলা যায়, সেই বিষয়ে সেমিনারে বিস্তারিত দিকনির্দেশনা ও ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা হয়।
ইউনিভার্সেল মার্কেটিং এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—হৃদয় মন্ডল, মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, নূরজাহান খাতুন, হাসমা আক্তার ইতি, সাদিয়া আফরিন, ইরানি আক্তার এবং মোঃ সিহাব সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুপুর ১:৩০ মিনিটে এক স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...