Logo Logo

প্রাথমিক বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন: জামালগঞ্জের কৃতি শিক্ষার্থী মো. সামির গৌরবোজ্জ্বল সাফল্য।


Splash Image

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ প্রাথমিক বৃত্তি পরিক্ষা-২০২৫ এ কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী মো. সামি। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


মো. সামি জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। বর্তমানে সে জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।

সামির বাড়ি জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ গ্রামে। তার পিতা মো. দেলোয়ার হোসেন এবং মাতা মোছা. খাতিবুন নেছা। ছোটবেলা থেকেই সামি অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও নিয়মিত পড়াশোনায় মনোযোগী। পরিবারের অনুপ্রেরণা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রমের ফলেই সে এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে।

ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, সামি সবসময়ই পড়াশোনায় মনোযোগী ও ভদ্র স্বভাবের একজন শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের মাধ্যমে সে অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।

বর্তমানে জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সামি ভবিষ্যতেও পড়াশোনায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বপ্ন লালন করছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

সামির পরিবার জানিয়েছে, ভবিষ্যতেও সে যেন তার মেধা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সে জন্য তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মো. সামির এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং সমগ্র জামালগঞ্জ উপজেলার জন্য গর্বের বিষয়। শিক্ষার প্রতি নিষ্ঠা ও কঠোর পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব—সামির এই অর্জন সেই বার্তাই নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...