বিজ্ঞাপন
জানা গেছে, নীলফামারী সদর উপজেলার পূর্ব চাপড়া এলাকার (ওয়ার্ড-৯) বাসিন্দা ও মো. আব্দুল মান্নানের ছেলে মো. ওয়ালী উল্লাহ মানিক (৫৩) গত ১২ জানুয়ারি ২০২৬ এক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড় মারাত্মকভাবে ভেঙে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন হলেও আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হয়নি।
পরিবার সূত্রে জানা যায়, মানিক অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনার পর থেকে তিনি কর্মক্ষমতা হারিয়ে বিছানায় পড়ে আছেন। ফলে পরিবারের আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চিকিৎসার ব্যয় মেটানোর পাশাপাশি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্বজনদের।
স্বজনদের দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা না গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। এতে স্থায়ীভাবে পঙ্গুত্বের ঝুঁকিও রয়েছে। এ অবস্থায় মানবিক সহায়তা ছাড়া চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ওয়ালী উল্লাহ মানিক বলেন, তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান এবং পরিবারের দায়িত্ব পালন করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান, মানবিক সংগঠন এবং জেলা প্রশাসনের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
সহায়তা করতে আগ্রহীরা তার ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর ০১৯৬৭৫০৯৪২৫-এ যোগাযোগ বা আর্থিক সহায়তা পাঠাতে পারবেন বলে পরিবার জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...