বিজ্ঞাপন
বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এবং কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
অভিযানকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের 'আসাদ স্টোর' নামের একটি কনফেকশনারিতে লেবেলবিহীন খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আজিজুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে অবস্থিত 'ভাই ভাই আইসক্রিম মিল' নামের একটি প্রতিষ্ঠানে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের প্রমাণ মেলে। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে আইনের ৩৭ ও ৫০ ধারা অনুযায়ী ২৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও মহাপরিচালকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহায়তা ছিল।
অভিযান পরিচালনায় জেলা পুলিশ লাইন্সের একটি টিম এবং 'কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, জনস্বার্থে ভোক্তা-অধিকার রক্ষা এবং বাজারব্যবস্থা সুসংহত রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...