বিজ্ঞাপন
আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) জেলা কার্যালয়ের উপপরিচালকের নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ সদর থানার চর গোবরা আদর্শ গ্রাম এলাকা থেকে ওই এলাকার বাসিন্দা লিটু শেখের ছেলে মো: কদর শেখকে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারীর পরিচালনাধীন মোবাইল কোর্টে আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...