Logo Logo

নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু


Splash Image

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল।

নীলফামারী বন বিভাগের মামলা পরিচালনাকারী আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উদ্বোধনী স্থান শহীদ মিনারে এসে শেষ হয়।

নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার জানান, জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের মেলায় সর্বমোট ৫২টি স্টল স্থান পেয়েছে। সপ্তাহব্যাপী এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতি ও জাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারার সমাহার রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...