বিজ্ঞাপন
আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে বিএনপির সমর্থক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, আওয়ামী লীগ নেতা ইউনুসকে প্রথমে একটি মারামারির মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পতনের পর রাতারাতি দলীয় পরিচয় বদলে নিজেকে বিএনপির সমর্থক দাবি করে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালান এবং সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পূর্বেও ইউনুস শেখ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এক সময় খুলনা শহরে তার ব্যাপক অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করত। তার বিরুদ্ধে সে সময় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ এবং মামলা ছিল বলেও জানান স্থানীয়রা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...