Logo Logo

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেফতার


Splash Image

স্বপন বিশ্বাস, রাজবাড়ী: রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী কে গ্রেফতার করা হয়েছে ।


বিজ্ঞাপন


রবিবার (২৭জুলাই) র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামকান্তপুরের ˆকডাঙ্গা এলাকায় বসবাসকারী আলম সরকার ও মোঃ বাহাদুর বিশ্বাস’দ্বয়ের বসতবাড়ি থেকে ১ টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ১টি একনলা বন্দুক, ৩টি দেশীয় ˆতরি ওয়ান শুটার গান উদ্ধার সহ ৫ অস্ত্রধারী’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই রাজবাড়ী জেলার বাসিন্দা, আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান| অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে| যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে তা র‌্যাবকে জানিয়ে সহযোগিতা জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

র‍্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, মেজর, ফারহান মাহমুদ মোক্তাদা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...