বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে, কয়েকজন আবেদনকারীর বিষয়ে দেওয়া এক রায়ে হাইকোর্ট নির্দেশ দেন যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।
একইসঙ্গে হাইকোর্ট একটি রুল জারি করেন। ওই রুলে জানতে চাওয়া হয়, আবেদনকারীকে বারবার ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো এবং তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না। পাশাপাশি আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না—সে বিষয়েও কারণ জানতে চাওয়া হয়।
পরবর্তীতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির নির্দেশ দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...