Logo Logo

ফেনীর পরশুরামে বিশেষ অভিযানে ১৯৭ পিস ইয়াবা জব্দ করল টাস্কফোর্স


Splash Image

সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ফেনীর পরশুরাম উপজেলায় যৌথ টাস্কফোর্সের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


ফেনীর পরশুরামে যৌথ টাস্কফোর্সের অভিযানে বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযান ও মাদক উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মাদকের একটি বড় চালান হাতবদলের সম্ভাবনা রয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার রাজেশপুর এলাকায় যৌথ টাস্কফোর্সের একটি দল কৌশলগত অবস্থান নেয়। বিজিবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। পরবর্তীতে উক্ত এলাকায় নিবিড় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, "সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকের অবৈধ চোরাচালান বন্ধে ফেনী ব্যাটালিয়নের আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই ধরনের টাস্কফোর্স অভিযান ও অভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...