Logo Logo

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়


Splash Image

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগর এলাকায় এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় এবং এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


বিজ্ঞাপন


সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, চলতি আগস্টে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহ বলতে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহ বলতে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে আগস্টে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে একদিকে যেমন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে সাময়িক তাপপ্রবাহও অনুভূত হতে পারে। ভারি বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...